নতুন জাতের আখ উদ্ভাবন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

নতুন জাতের আখ উদ্ভাবন

  • বুধবার, ৩০ জুন, ২০২১

Manual4 Ad Code


নিউজ ডেস্ক:পাবনার ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট থেকে উচ্চফলনশীল এবং অধিক চিনি ধারণক্ষমতাসম্পন্ন একটি নতুন জাতের আখ উদ্ভাবন করা হয়েছে।

বিএসআরআইয়ের মহাপরিচালক ড. আমজাদ হোসেন মঙ্গলবার এ তথ্য জানান।

Manual7 Ad Code

কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে গত ১৭ জুন অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের ১০৫তম সভায় এ জাতটি অবমুক্ত করা হয়।

Manual3 Ad Code

জানা যায়, এ জাতের ফলন (৯৩.৫০-১২১.৫২ টন) বহুল প্রচলিত চেকজাত ঈশ্বরদী ৩৯-এর চেয়ে ৭.৩৬ শতাংশ বেশি এবং চিনি ধারণক্ষমতা (১২.০৬-১৫.১১ শতাংশ) ও গুড় আহরণ হার (১০.৭৫ শতাংশ)। এ জাতের চেয়ে যথাক্রমে ০.৩৮ শতাংশ এবং ০.৮৫ শতাংশ বেশি। জাতটি মোটা এবং স্মাট ও উইল্ট রোগ প্রতিরোধী। এতে লালপচা রোগ দেখা যায় না। এ জাতের আখের পাতায় ধার কম থাকায় মাঠের শ্রমিকরা অনায়াসে আখক্ষেতে কাজ করতে পারেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০০৯ সালে ভারত ও পাকিস্তানের দুটি আখ জাতের সংকরায়নের মাধ্যমে উদ্ভাবিত ক্লোনটিকে পুনরায় নিজেদের মধ্যে সংকরায়ন করে ২০১১ সালে আই ১১১/১১ ক্লোনটি নির্বাচিত করা হয়।

এর পর প্রাথমিক ফলন পরীক্ষা, অগ্রবর্তী ফলন পরীক্ষা,  আঞ্চলিক ফলন পরীক্ষাসহ বেশ কিছু গবেষণার মাধ্যমে এটিকে নতুন জাত হিসেবে অবমুক্তির জন্য নির্বাচন করা হয়। জাতীয় বীজ বোর্ডের জাত অবমুক্তির এ সভায় সব সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে জাতটি অবমুক্ত করা হয়।

এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার জাতটির প্রশংসা করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!