সড়ক দুর্ঘটনায় কুলাউড়া বিএনপি নেতা সবুজসহ ২ জন নিহত : আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সড়ক দুর্ঘটনায় কুলাউড়া বিএনপি নেতা সবুজসহ ২ জন নিহত : আহত ৩

  • বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
https://eibela.net/news/39846/
https://eibela.net/wp-content/uploads/2021/05/ei-be.jpg

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি, এইবেলা ::

Manual1 Ad Code

মৌলভীবাজারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বিএনপি নেতাসহ ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আকবরপুর এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মোহিত সবুজসহ ২ জন ঘটনাস্থলেই মারা যান।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ফল ও সবজি বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। নিহত ১ জনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজ। তার বাড়ি কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে। নিহত অন্যজনের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। আশংকা জনক অবস্থায় চালকসহ ৩ জনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মৌললভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফল ও সবজি বোঝাই মিনি ট্রাকটি ঢাকা থেকে আসছিলো। আহত ও নিহতরা সবাই মিনি ট্রাকে ছিলেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!