কমলগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের ২৭ মামলা জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের ২৭ মামলা জরিমানা আদায়

  • রবিবার, ৪ জুলাই, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় ব্যবসায়ীসহ যানবাহন চালকদের বিরুদ্ধে ২৭টি মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৪ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চতুর্থ দিন কঠোর লকডাউনের এ সময় বিধিনিষেধ অমান্য করায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৭টি মামলায় ৯ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি লকডাউনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!