কমলগঞ্জে যুবতী ধর্ষণের সাথে জড়িত ধাকার দায়ে ২ যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে যুবতী ধর্ষণের সাথে জড়িত ধাকার দায়ে ২ যুবক আটক

  • বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারে কমলগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসেছে ধর্ষনের শিকার হয়েছে এক যুবতী। যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষনের অভিযোগে কমলগঞ্জ থানা পুলিশ ২ যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে।

Manual3 Ad Code

জানা যায়. হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার মীরালাল র‌্যালীর ২৪ বছর বয়সী যুবতী কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের কালীবিল এলাকায় বোনের জামাই মুন্না র‌্যালীর বাড়ীতে বেড়াতে আসেন। মেয়েটি প্রতিদিনের ন্যায় বোনের জামাইর বাড়ী থেকে বের হয়ে বাগানে ঘুরাঘুরি করছিল। বুধবার দুপুরে কালীবিল এলাকার পূর্ব পরিচিত ভুট্রো কুর্মীর ছেলে সঞ্জয় কূর্মী (২৫) এর সাথে দেখা হলে বেড়ানোর চলে বাড়ীর পার্শ্বেই একটি পরিত্যক্ত স্কুল ঘরে নিয়ে যায়। সেখানে সঞ্জয় এর বন্ধু একই এলাকার বানু নায়েকের ছেলে বিকাশ নায়েক (২৮)সহ ২ জনে মিলে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার বোন জামাই মুন্না তেলী ও এলাকাবাসী পরিত্যক্ত স্কুল গৃহ থেকে মেয়েটিকে উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে আসে। পরে কমলগঞ্জ উপজেলঅ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

Manual7 Ad Code

নির্যাতিতা মেয়েটির বোন জামাই মুন্না র‌্যালীর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে এএসআই আনিছুর রহমান, এএসআই সবুজসহ একদল পুলিশ বুধবার বিকাল সাড়ে ৫টায় কুরমা চা বাগানের শ্রমিক পাড়া থেকে ধর্ষণের অভিযোগে সঞ্জয় ও বিকাশ নামে ২ যুবককে আটক করে। এ ঢ়টনায় বুধবার রাতে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!