কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-২

  • শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামে প্রতিপক্ষের হামলায় নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৩ জুলাই মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় উত্তর কানাইদেশী গ্রামের ধানী জমিতে এ ঘটনাটি ঘটে।

Manual3 Ad Code

জানা যায়, উত্তর কানাইদেশী গ্রামের আব্দুল হান্নান ট্রাক্টর গাড়ি দিয়ে ২ বিঘা জমি হালচাষ করতে গেলে তারই সহোদর আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম, ফরমান আলী তাতে বাঁধা দেন এবং উত্তেজিত হয়ে মারমুখী আচরন করেন। এ সময়ে আব্দুল হান্নানকে রক্ষায় তার দুই কন্যা এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকেরা কিলঘুষি, লাথি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে হোমেরা আক্তার (৪৫) ও জান্নাতুন ইসলাম (১১) জখমপ্রাপ্ত হন। তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় আব্দুল হান্নান বাদী হয়ে আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম, ফরমান আলী ও আব্দুর রবকে আসামী করে ১৪ জুলাই বুধবার কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Manual6 Ad Code

আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি সমানভাবে ভাগাভাগি হওয়ার পরও আমার আপন ভাইয়েরা ২বিঘা জমি জোরপূর্বক দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমার ও আমার মেয়েদের উপর হামলা চালিয়েছে।

তবে অভিযোগ বিষয়ে বড় ভাই আব্দুল কাইয়ুম জানান, এগুলো তাদের পৈত্রিক সম্পত্তি। আব্দুল হান্নান হালচাষ করতে গেলে তাকে বাঁধা দেয়া হয়েছে। কোন মারধোর হয়নি।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক হারুনুর রশীদ বলেন, ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে সরেজমিন পরিদর্শন করি। এটা তারা ভাইয়ে ভাইয়ে বিরোধ। তবে তাদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির একটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তাধীন আছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!