কেউই খাদ্যের কষ্টে ভুগবে না-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

কেউই খাদ্যের কষ্টে ভুগবে না-পরিবেশমন্ত্রী

  • রবিবার, ১৮ জুলাই, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় গরিব, অসহায় ও দুস্থ ১১ হাজার ৪০৮ ব্যক্তি এবং পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এই চাল বরাদ্দ হয়।

Manual6 Ad Code

শনিবার দুপুরে ঢাকাস্থ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এই কার্যক্রমের উদ্বোধন করেন। বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। বর্তমান সরকার জনগণকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করছে।’

Manual4 Ad Code

তিনি বলেন, ‘কেউই খাদ্যের কষ্টে ভুগবে না। সকলেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী অসহায় মানুষের জন্য আরও তিন হাজার ২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঘোষণা করেছেন।’

Manual1 Ad Code

পরিবেশমন্ত্রী বলেন, ‘সরকার এরই মধ্যে ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্রব্যবসায়ীকে নগদ সহায়তার জন্য ৪৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে। শহর এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ও এমএস চালু করার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসৃজন মূলক কার্যক্রমে অর্থায়নের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন খাতের কর্মচারীদের বেতনভাতা পরিশোধের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূসরাত লায়লা নীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র মো. আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!