কমলগঞ্জে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

  • রবিবার, ১৮ জুলাই, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে পড়ে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের হিরন মিয়ার মাদ্রাসা পড়ুয়া ছেলে হোসেন মিয়া (৯) গত শনিবার (১৭ জুলাই) বিকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন অনেক খোঁজাখোঁজি করার পরও তার কোন সন্ধান পাননি। রোববার সকাল ৬ টায় হিরন মিয়ার বাড়ীর সামনের পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মহাদেব বাছাড় এর নেতৃত্বে পুলিশ নিহত মাদ্রাসা ছাত্রের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!