কমলগঞ্জ পৌরসভার ৩ হাজার ৮১ পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কমলগঞ্জ পৌরসভার ৩ হাজার ৮১ পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

  • রবিবার, ১৮ জুলাই, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অসহায় ও দু:স্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে পৌর এলাকার অসহায় ও দু:স্থ ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual2 Ad Code

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। এ সময় কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, মো.আহাদুর রহমান বুলু, মহিলা কাউন্সিলর আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!