বড়লেখায় দু’পক্ষের সংঘর্ষ : পৌর কাউন্সিলর ও যুবলীগ সভাপতিসহ ২১ জনের বিরুদ্ধে থানায় মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় দু’পক্ষের সংঘর্ষ : পৌর কাউন্সিলর ও যুবলীগ সভাপতিসহ ২১ জনের বিরুদ্ধে থানায় মামলা

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখায় প্রশাসনের বিশেষ অভিযানে নিষিদ্ধ পলিথিন উদ্ধারের জেরে ঘটিত দুইপÿের মধ্যকার সংঘর্ষের ঘটনায় এবার পৌর কাউন্সিলর আব্দুল মালিক ঝুনু ও পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিনসহ ২১ জনের বিরুদ্ধে থানায় হামলা ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। সোমবার মামলাটি রুজু করেছেন উপজেলার তালিমপুর গ্রামের ফখর উদ্দিনের ছেলে ও বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সেলিম আহমদ। অপরপক্ষের পৃথক দুই মামলায় এজাহার নামীয় ৩ আসামীকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Manual6 Ad Code

মামলা সুত্রে জানা গেছে, গত ২ জুলাই সকালে ব্যবসায়ী সেলিম আহমদ বড়লেখা হাজীগঞ্জ বাজারে যাওয়ার সময় বড়লেখা-চান্দগ্রাম সড়কের বারইগ্রাম আলহেরা স্কুলের সামনে পৌঁছামাত্র পূর্ব আক্রোশে মোটর সাইকেলের গতিরোধ করে পৌর কাউন্সিলর আব্দুল মালিক ঝুনু ও পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গবদ্ধ লোকজন হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

Manual8 Ad Code

এর আগে ওই মামলার ২ নং আসামী পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ও তার ভাই শামীম আহমদ জনৈক সাইদুল ইসলামকে ১নং আসামী করে থাকায় পৃথক দুইটি মামলা করেন। শনিবার এ দুই মামলায় পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য গত ২ জুলাই পৌরশহরের গাজীটেকায় দুইপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হন। এদের ৮জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Manual3 Ad Code

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, সংঘর্ষের ঘটনায় একপক্ষের পৃথক দুই মামলায় এজাহার নামীয় ৩ আসামীকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সেলিম আহমদ নামে এক ব্যবসায়ী থানায় আরেকটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার আসামীদেরও গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!