সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্তে রেকর্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্তে রেকর্ড

  • শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual5 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আবারও ১৭ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। অন্যদিকে, নতুন করে ৮০২ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। যা চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৭ জন। এর মধ্যে ১৪ জনই সিলেট জেলার বাসিন্দা, অপর ৩ জন মৌলভীবাজারের।

এর আগে গত পরশু (২৮ জুলাই) সিলেট বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছিল।

এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৪ জনে। তন্মধ্যে সিলেটে ৫৪৬ জন, সুনামগঞ্জে ৪৯ জন, মৌলভীবাজারে ৫৯ জন ও হবিগঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে।

চব্বিশ ঘন্টায় বিভাগে আরও ৮০২ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৪৬৪ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২১ জন, মৌলভীবাজারের ১৬৬ জন ও হবিগঞ্জের ৫১ জন রয়েছে।

এর আগে গত পরশু (২৮ জুলাই) সর্বোচ্চ ৭৩৬ জন শনাক্ত হয়েছিলেন, যা আজ পেছনে পড়ে গেছে।

এ নিয়ে সিলেটজুড়ে আক্রান্তের মোট সংখ্যা হলো ৩৯ হাজার ১১৬ জন। তন্মধ্যে সিলেটে ২১ হাজার ৫২৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৫৭৩ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৩৬৪ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৪৫১ জন রয়েছেন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া ৩ হাজার ২০৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।

Manual8 Ad Code

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ৪১৩ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩০ হাজার ৩২০ জন।

Manual1 Ad Code

তিনি জানান, বর্তমানে সিলেট বিভাগে ৪০২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!