মৃত স্বামীকে রেখে স্ত্রীর পরকিয়া :  হাতেনাতে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

 মৃত স্বামীকে রেখে স্ত্রীর পরকিয়া :  হাতেনাতে আটক

  • শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

বসতঘরে অবচেতন অবস্থায় মৃত স্বামীকে রেখে পরকীয়ায় আসক্ত হয়ে উঠে স্ত্রী। পার্শ্ববর্তী ঘরের ভাসুর বিষয়টি বুঝতে পেরে বাগান পঞ্চায়েতসহ চা শ্রমিকদের অবগত করেন। পরে ঘরে প্রবেশ করে প্রেমিক যুগল ও অবচেতন স্বামীকে পাওয়া যায়।  চা বাগানের চিকিৎসক আসার পর বিজয় বাউরী (৩০) কে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

পরে স্থানীয়রা প্রেমিক যুগলকে আটক করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আটক দু’জনকে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে ২৯ জুলাই বৃহস্পতিবার ভোরে উপজেলার ফুলবাড়ী চা বাগানে নতুন লাইনের জিলপাড়া নামক এলাকায়।

নিহতের মা যমুনা বাউরি অভিযোগ করে বলেন, আমার ছেলে বিজয় বাউরী (৩০) এর সাথে জুড়ি উপজেলার সোনারুপা চা বাগানের মতি বাউরীর মেয়ে অষ্টমি বাউরী (২৮) এর সাথে সামাজিক ভাবে ১০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে রূপালী (৭) ও লাভনী বাউরী (৪) বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। কয়েক মাস পূর্বে প্রতিবেশী চাঁন মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৫) কে বাড়ির সামনে দোকান কোঠা ভাড়া দিলে তার কু-দৃষ্টি পড়ে আমার ছেলের সংসারে।

বিশ্বজিৎ বাউরী, সোহেল মিয়া, সুমন ও সুচিত্রাসহ এলাকাবাসী জানায়, চাঁন মিয়ার ছেলে সেলিম মিয়া একজন লম্পট প্রকৃতি। বুধবার দিবাগত রাতে স্থানীয় বিজয় বাউরীর বসত ঘরের পেছনের জানালা দিয়ে সেলিমকে প্রবেশ করতে স্থানীয় এক যুবক দেখতে পেয়ে অন্যদের জানালে স্থানীয় যুবকরা বিজয় বাউরীর ঘর ঘিরে রাখে। একপর্যায়ে বাড়ির লোকজনকে ডেকে বিজয়ের ঘরের দরজা খুলে সেলিমকে পাওয়া যায়নি। পরে জনতার জেরার মুখে বিজয় বাউরীর স্ত্রী অষ্টমি বাউরী ড্রেসিং টেবিলের তালাবদ্ধ বক্সের ভেতর থেকে তালা খুলে সেলিম মিয়াকে বের করে দেয়। এ সময় বিজয় বাউরীকে অচেতন অবস্থায় মাটিতে শুয়ে থাকতে দেখা যায়। ঘর তল্লাসীর সময় অষ্টমি বাউরির শয়ন কক্ষ থেকে ৪টি ঘুমের বড়ি এপিক্লোন-২ ও ৪ টি সিনারন প্লাস ট্যাবলেটের খোসা পাওয়া যায়। স্থানীয়রা জানান, সেলিম ও আষ্টমি তাদের প্রেম লিলা নিরাপদ ভাবে চালিয়ে যাওয়ার জন্য হয়তো বিজয়কে রাতে হয়তো অতিরিক্ত ঘুমের বড়ি খাইয়ে প্রেমিক সেলিমকে ঘরে ঢুকিয়েছে। পরে চা বাগানের চিকিৎসকে আনার পর তিনি বিজয় বাউরীকে মৃত ঘোষণা করেন।

অভিযোগ করে প্রতিবেশী সন্টু বাউরী বলেন, এই সেলিমের কারণে আমার সংসার ভেঙ্গেছে। আমার ঘরে এক অবুঝ সন্তান রয়েছে। আজ আরেক সংসার ভাঙ্গলো এই লম্পট সেলিম।

ফুলবাড়ী বাগান পঞ্চায়েত সভাপতি মনুরঞ্জন পাল বলেন, এর পূর্বে সেলিমের বিরোদ্ধে অভিযোগে একাধিক সালিশ বৈঠকে ক্ষমা চেয়ে পার পেলেও তার চরিত্রের পরিবর্তন হয়নি।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিঞ্জসাবাদের জন্য দুই প্রেমিক যুগলকে আটক করে থানায় আনা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews