এনএসও দপ্তরে তল্লাশি ইসরাইলি গোয়েন্দাদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

এনএসও দপ্তরে তল্লাশি ইসরাইলি গোয়েন্দাদের

  • রবিবার, ১ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:-পেগাসাস কাণ্ড তদন্তে ইসরাইলি স্পাইওয়্যার সং স্থা এনএসওর দপ্তরে তল্লাশি চালিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক ট্যুইটবার্তায় এ কথা জানিয়েছে। খবর দ্যা গার্ডিয়ানের।

Manual7 Ad Code

এনএসওর তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সাংবাদিক, রাজনীতিক, সমাজকর্মী এমনকি সেনা কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের ওপরে অবৈধ নজরদারি চালানোর অভিযোগ উঠেছে ফান্স, পাকিস্তান ও ভারতসহ বেশ কয়েকটি দেশে।

Manual2 Ad Code

পেগাসাস সংক্রান্ত ফাঁস হওয়া একটি তথ্যভান্ডার নিয়ে তদন্ত চালাচ্ছে বিশ্বের ১৬টি সংবাদমাধ্যম। তাদের রিপোর্টের ভিত্তিতেই বিতর্ক শুরু হয়েছে।

এনএসওর পাল্টা দাবি, ওই তথ্যভান্ডারের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে তারা নিজেরাই তদন্ত করে দেখবে।

Manual8 Ad Code

বিভিন্ন দেশে ওঠা অভিযোগের তদন্ত করতে মন্ত্রী পর্যায়ের কমিটি তৈরি করেছে ইসরাইলের বেনেট সরকার।

শুক্রবার এক ট্যুইটবার্তায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযোগের তদন্ত করতে কয়েকটি সরকারি সংস্থার প্রতিনিধি এনএসওর দফতরে গিয়েছেন। কোন কোন সংস্থার প্রতিনিধিরা গিয়েছেন তা স্পষ্ট করেনি বেনেট সরকার।

Manual7 Ad Code

দেশটির সংবাদমাধ্যমের দাবি, তেলআবিবের কাছে হারজলিয়া এলাকায় এনএসওর দপ্তরে অভিযান চালিয়েছে ইসরাইলি গোয়েন্দারা। তবে শুক্রবার কেবল এনএসওর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তারা। ওই সংস্থার সিস্টেম ও নথিপত্র খতিয়ে দেখার কাজ এখনও শুরু হয়নি।

তল্লাশির কথা স্বীকার করেছে এনএসও জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাদের দফতরে এসেছিলেন। এনএসও  সরকারের সঙ্গে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। সংবাদমাধ্যমে সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা যে মিথ্যা, সেকথা এই তদন্তেই প্রমাণিত হবে বলে তাদের আশা।

পেগাসাস সংক্রান্ত অভিযোগকে ইসরাইল যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে ফ্রান্সকে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ।

ওই স্পাইওয়্যার ব্যবহার করে ফরাসি প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রোঁসহ ফ্রান্সের বেশ কয়েক জন শীর্ষ কর্মকর্তার ফোনে নজরদারির অভিযোগ উঠেছে মরক্কোর গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!