সিলেটে করোনায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেটে করোনায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু

  • বুধবার, ৪ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

সিলেট প্রতিনিধি ::

করোনাভাইরাসে সিলেটে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যায় এটাই সর্বোচ্চ। এছাড়া নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৭১৫ জনের শরীরে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছে।

Manual3 Ad Code

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত ২০ ব্যক্তি মারা গেছেন। তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে ১ জন মারা গেছেন।

করোনায় চব্বিশ ঘন্টায় সিলেটে এতো মানুষের মৃত্যু এর আগে হয়নি। সর্বশেষ গত ২৮ ও ৩০ জুলাই মারা যান ১৭ জন করে।

সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৭৪৮ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৫৯৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৬১ জন ও হবিগঞ্জে ৩৫ জনের প্রাণ গেছে।

Manual7 Ad Code

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৭১৫ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। ১ হাজার ৯১০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৭.৪৩ ভাগ।

Manual4 Ad Code

এ নিয়ে সিলেটে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জনে। সর্বোচ্চ ২৬ হাজার ৬৭৫ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ৫ হাজার ২ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৯৩৯ জন ও হবিগঞ্জে ৫ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে মুক্তি পেয়েছেন ৩০৩ জন। তাদের নিয়ে বিভাগে ৩১ হাজার ৯৭৩ জন সুস্থ হয়ে ওঠেছেন।

তিনি জানান, বর্তমানে সিলেটজুড়ে ৪৬৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!