কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে শ্মশান ভূমি পরিস্কার পরিচ্ছন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে শ্মশান ভূমি পরিস্কার পরিচ্ছন্ন

  • শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

যাতায়াতের রাস্তা নির্মাণের দাবী এলাকাবাসীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

স্বেচ্ছাশ্রমে শ্মশান ভূমি পরিস্কার পরিচ্ছন্নতা কাজ করেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের গকুলসিংহের গাঁওয়ের গ্রামবাসীরা। শুক্রবার (৬ আগষ্ট) সকাল ১০ টা থেকে গকুলসিংহের গাঁওয়ের গ্রামের শ্মশান ঘাট উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আহব্বানে গ্রামের সকল যুবক ও বয়স্করাও অংশগ্রহণ করেন। এলাকাবাসী শ্মশান ভূমিতে যাতায়াতের রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করছেন।
ভানুগাছ-পাত্রখোলা সড়কের বাঘবাড়ি গ্রামের পশ্চিমে জবলাছড়ার তীর ঘেঁষে মাধবপুর মৌজার প্রায় ৫৬ শতক জায়গায় শ্মশান ভূমি হিসাবে গ্রামের মৃতদেহ সৎকার করে আসছেন। দীর্ঘদিন থেকে ঝোপঝাড় আচ্ছন্ন থাকায় গ্রামবাসী সকলে মিলে তা পরিস্কার পরিচ্ছন্ন করে বৃক্ষরোপন করেন।

Manual8 Ad Code

শ্মশান ঘাট উন্নয়ন কমিটির সভাপতি কমলা বাবু সিংহ জানান, ভানুগাছ-পাত্রখোলা সড়ক থেকে শ্মশান ঘাটে যাতায়াতের রাস্তা একসময় অনেক বড় ছিল। পাশের ধানী জমির মালিকেরা কেটে দখল করে এখন যাতায়াতের রাস্তা একেবারে সরু হয়ে গেছে। যা মৃতদেহ নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সিংহ বলেন, শ্মশানে ঘাটে যাবার রাস্তা একেবারে ছোট ও কর্দমাক্ত হয়ে যাওয়ায় বর্ষাকালে গ্রামের মৃতদেহ সৎকার করতে নিয়ে যেতে পারিনা। একসময় পার্শবর্তী কয়েকটি গ্রামের লোকজন শ্মশান ভূমিটি ব্যবহার করতেন। রাস্তা দখল ও দুপাশে ধানী জমি থাকায় বর্ষা কাদা ও জলে ডুবে থাকে।

গ্রামবাসী সরকারের কাছে জোর দাবী জানান রাস্তাটি দখলমুক্ত করে যাতায়াতের জন্য রাস্তা পুণ:নির্মাণ করলে কয়েকটি গ্রামের লোকজন শ্মশান ঘাট ব্যবহার সহ উপকৃত হবেন।

Manual5 Ad Code

মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, শ্মশানঘাটের রাস্তাটি নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!