কমলগঞ্জের লাঘাটা ও পলক নদীতে অবৈধ বাঁশের খাঁটিয়া বাঁধাগ্রস্থ মাছের প্রজনন ও গতিপ্রবাহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জের লাঘাটা ও পলক নদীতে অবৈধ বাঁশের খাঁটিয়া বাঁধাগ্রস্থ মাছের প্রজনন ও গতিপ্রবাহ

  • বুধবার, ১১ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাঘাটা ও পলক নদীতে অবৈধভাবে বাঁশের খাঁটি (বেড়া) দিয়ে চলছে মাছ শিকার। ফলে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের প্রজনন ও গতি প্রবাহে বাঁধাগ্রস্ত হচ্ছে। একটি অসাধু শিকারী চক্রের কবলে মারা যাচ্ছে দেশীয় প্রজাতির ছোটবড় মাছসহ জলজ প্রাণী। এতে নদী ও জলাশয়ে প্রাকৃতিক মাছের উপস্থিতি হ্রাস পাচ্ছে। তবে অবৈধ এসব মাছ শিকারীদের কখনো আইনের আওতায় আনা হচ্ছে না। ফলে নদী দু’টির পতনঊষার এলাকায় একাধিক বাঁশের খাটি বসানো হয়েছে।

Manual1 Ad Code

সরেজমিন ঘুরে দেখা যায়, উজানের ভারতীয় সীমান্তে পাহাড়ি এলাকা থেকে লাঘাটা নদীর উৎপত্তি হয়ে হাওরের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে মনু নদীতে গিয়ে শেষ হয়েছে। এই নদীকে কেন্দ্র করে হাওর, বিল, জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে সেচের বাড়তি মাত্রা যুক্ত করেছে। তবে একটি অসাধু শিকারী চক্র এসব নদীতে বাঁশের খাঁটি স্থাপন করেছে। লাঘাটা নদীর পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর ও গোপীনগর এলাকায় দু’টি বাঁশের খাঁটি এবং পলক নদীতেও কয়েকটি বাঁশের খাঁটি বসানো হয়েছে। ফলে মাছের অবাধ গতি ও পানি প্রবাহে বাঁধাগ্রস্ত হচ্ছে। খাঁচায় আটকে মাছ, ব্যঙ, সাপ, কুচিয়াসহ নানা প্রজাতির জলজ প্রাণী মারা যাচ্ছে।

Manual2 Ad Code

ধূপাটিলা গ্রামের কৃষক তাজু মিয়া, শেরওয়ান আলী, ফারুক মিয়া, কদর আলী, পতনঊষারের তোয়াবুর রহমান, মনু মিয়া, মসুদ মিয়া বলেন, কয়েক বছর আগেও লাঘাটা নদী, কেওলার হাওরে প্রচুর দেশীয় মাছের উপস্থিতি দেখা গেলেও এখন মাছের বিরানভূমি চলছে। প্রশাসনের নাকের ডগায় তারা নদী সেচ, বাঁশের খাটি স্থাপন করে মাছ শিকার করলেও এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তারা আরও বলেন, যদি স্বার্থাম্মেষী মহলের অবৈধ পন্থায় মাছ শিকার বন্ধ করা যেত তাহলে চলতি মৌসুমে মনু নদীর মাছে লাঘাটা নদী ভরপুর হয়ে উঠতো। এভাবে স্থানে স্থানে বাঁশের দেয়ার কারণে মাছ উজানে উঠতে পারছে না।

পরিবেশকর্মী নুরুল মোহাইমীন বলেন, প্রতিবছর এই নদীগুলোর উপর নানা অত্যাচারে মাছসহ জলজ প্রাণির মৃত্যু ঘটছে। ফলে নদী ভরাট, সংকোচন হয়ে পড়ছে। অথচ এসব অপরাধীদের বিরুদ্ধে কখনও কোন আইনী পদক্ষেপ নেয়া হয়নি।

Manual2 Ad Code

কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, লাঘাটা ও পলক নদীতে অবৈধ বাঁশের খাঁটি দেয়ার কোন অভিযোগ আসেনি। তবে সরেজমিনে তদন্তপূর্বক নদী থেকে বাঁশের খাঁটি অপসারণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!