কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা গুরুতর আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা গুরুতর আহত

  • শনিবার, ১৪ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় এক ছাত্রলীগ নেতা গুরুতর আত হয়েছেন। ব্যক্তিগত বিরোধের জের ধরে এক ছাত্রলীগ নেতাকে কূপিয়ে জখম করেছে একই ইউনিয়নের বহিস্কৃত ছাত্রলীগ সভাপতি। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন (২৫)কে বহিস্কৃত সহ সভাপতি মোহিত হাসান ও তার সহযোগিরা দা দিয়ে কূপিয়ে গুরুতর আহত করেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত ছাত্রলীগ নেতা জাকিরকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দায়ের কুপে আহত ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ের সামনে উভয়পক্ষ কথা বলতে বলতে তর্কবিতর্ক শুরু করে। এক পর্যায়ে মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সুরানন্দপুর গ্রামের আলমাছ মিয়ার পুত্র মোহিত হাসান, বাদে করিমপুর গ্রামের আবাছ মিয়ার পুত্র জাকের আহমদ ও জালালপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র রুহেল মিয়া অতর্কিতে দা দিয়ে ছাত্রলীগ নেতা জাকির হোসেনের মাথায় কুপ দেয়। ঘটনা দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারী মোহিত গংরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে এলাকাবাসী জাকির হোসেনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হলে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে করোনা রোগী বেশি থাকায় পুণরায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মহসিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি শুনেছেন তাদের দু’জনের একান্ত ব্যক্তিগত কোন ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল জানান, এটি কোন সাংগঠনিক বিরোধ নয়। একান্ত ব্যক্তিগত বিরোধ ছিল। তারপরও এ ধরণের ঘটনা কেন ঘটবে তা খতিয়ে দেখা হবে। কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সূত্রে আর জানা যায়, এর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চলতি বছরের ১৮ মে হামলাকারী মোহিত হাসানকে মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।#

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!