কমলগঞ্জে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • রবিবার, ১৫ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়। রোববার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষেদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) বেগম সোমাইয়া আক্তার, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা এনাম আহমদ।

Manual1 Ad Code

জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও একশত দু:স্থ লোকদের নগদ অর্থ বিতরণ করা হয়। রোববার দুপুর ১২টায় ভানুগাছ চৌমুহনা চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, সহ সভাপতি সিদ্দেক আলী, ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল আহমদ, জুনেল আহমদ তরফদার, এড. মো: সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সুলেমান মিয়া, প্রচার সম্পাদক মোশাহীদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক এড. রোকসানা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রাসেল মতলিব তরফদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহেদুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ।

জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে “কাল¯্রােতে চিরায়িত বঙ্গবন্ধু” সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। রোববার (১৫ আগস্ট) দুপুর দেড়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন এ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। কলেজ অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমেদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান, প্রভাষক দীপংকর শীল, ছাত্রলীগ নেতা হাসান আহমদ, শিক্ষার্থী জি,এম শর্ম্মা প্রমুখ।

Manual1 Ad Code

শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ।

Manual4 Ad Code

এদিকে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে রোববার বিকাল ৪টায় উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ এর সভাপতিত্বে পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমদ ও আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কছেয় আহমদ, জেলা যুবলীগের সদস্য মোঃ মোশাহিদ আলী। অন্যান্যদের বক্তব্য রাখেন যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি, শাহীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!