কমলগঞ্জে এক কিশোরকে মারধর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে এক কিশোরকে মারধর

  • মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: ফুটবল খেলায় ঝগড়াঝাটি নিয়ে এক কিশোরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরের বাবা প্রবাসী আলী আকবর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি কমিউনিটি ক্লিনিক এর সম্মুখে গত ১১ আগষ্ট বুধবার বিকাল ৫টায় এ ঘটনাটি ঘটে। তবে অভিযুক্তরাও ঘটনাকে অতিরঞ্জিত এবং তাদের শিশুকে মারধরের ঘটনায় থানায় পাল্টা অভিযোগ দিয়েছেন বলে দাবি করেছেন।

থানায় দেয়া লিখিত অভিযোগে জানা যায়, কেছুলুটি গ্রামের জমির মিয়ার ছোট ছেলে নাদিম মিয়ার সাথে ফুটবল খেলারত অবস্থায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রবাসী আলী আকবর এর কিশোর ছেলে আক্কাছ মিয়ার ঝগড়া হয়। এবিষয়ে সংবাদ পেয়ে জমির মিয়া ও তার ছেলে ইসরাইল মিয়া লাটিসোঠা নিয়ে চর, থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরে আক্কাছ মিয়া (১৪) কে আহত করে।

Manual4 Ad Code

আলী আকবর বলেন, আমার ছেলেকে মারধোরের খবর পেয়ে আসামীদের জিজ্ঞাসা করলে তারা রাগাম্বিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে ছেলেকে হাসপাতালে নিয়ে ভর্তি করি এবং জমির মিয়া ও তার ছেলে ইসরাইল মিয়াকে আসামী করে গত ১৪ আগস্ট কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু ৪দিনেও মামলাটি রেকর্ডভুক্ত হয়নি।

Manual4 Ad Code

অভিযোগ বিষয়ে জমির মিয়াকে পাওয়া যায়নি। তবে তার এক নিকটাত্মীয় বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে আলী আকবরের ছেলে আক্কাছ মিয়া জমির মিয়ার ছেলে নাদিম মিয়া (৯) কে মারধোর করে। সংবাদ পেয়ে জমির মিয়া ঘটনাস্থলে আসলে অশালীন ভাষা ব্যবহার করায় শাসনমূলক আক্কাছ মিয়াকে একটি থাপ্পড় মারেন। এ বিষয়ে নাদিম মিয়াকে মারধোরের ঘটনায় জমির মিয়াও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual5 Ad Code

এ ব্যাপারে আলী আকবরের লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই হারুন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সামাজিকভাবে সমাধানের জন্যও আলোচনা চলছে। জমির আলীর অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলী বলেন, খেলার মাঠে বাচ্চাদের মারধোর নিয়ে থানায় দু’পক্ষের অভিযোগ রয়েছে।

এইবেলা/পিআরডি

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!