ক্যামেলিয়া হাসপাতাল স্টাফদের ২য় দিনেও অবস্থান কর্মসূচী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

ক্যামেলিয়া হাসপাতাল স্টাফদের ২য় দিনেও অবস্থান কর্মসূচী

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: বিভাগীয় শ্রম দপ্তর কর্তৃক প্রদত্ত সুপারিশকৃত বেতন কাঠামো বাস্তবায়ন না করার প্রতিবাদে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের কর্মচারীরা দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে অবস্থান ধর্মঘট পালন করেন ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা। এ সময়ের মধ্যে তাদের দাবী দাওয়া মেনে না নিলে লাঘাতার কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।

Manual2 Ad Code

শমশেরনগর চা-বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লস, পানিওয়ালা, মালি, ক্লিনার, ধোপা, বাবুর্চি ও পাহারাদারসহ বিভিন্ন পদে নিয়োজিত কর্মচারীরা তাদের দাবি দাওয়া নিয়ে ইতিপূর্বে হাসপাতালের প্রশাসকসহ সংশ্লিষ্টদের লিখিত আবেদন করেন। দাবি বাস্তবায়ন না হওয়ায় টানা তিনদিন ৩ ঘন্টা করে অবস্থান কর্মসূচী ঘোষণা করে। প্রথম দিন বুধবার সকালে হাসপাতালের বিভিন্ন পদের কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং বৃহস্পতিবার দ্বিতীয় দিনের কর্মসূচী পালন করেন।

Manual8 Ad Code

ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের কর্মচারীদের দাবীর পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের কর্মরত কর্মচারীদের চাকুরী ফাউন্ডেশনের চলমান নিজস্ব রুল রেগুলেশন অনুযায়ী পরিচালনা এবং কর্মচারীদের বাংলাদেশ চা সংসদ (বিসিএস) এবং বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর মধ্যে সম্পাদিত চুক্তির সহিত সমন্বয় পূর্ব্বক বেতন ভাতা নির্ধারণ করে চলমান চুক্তিনামা হতে অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়। এ সময় তাদের দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাে তনুময় বর্মা, খন মেরি রাল্ফ, শ্যামল অলমিক প্রমুখ।

এ ব্যাপারে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. বাহাউদ্দীন বলেন, হাসপাতালের মূল প্রশাসক ছুটিতে আছেন। তবে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক (ডিডিএল) যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি না মেনেই তারা তাদের কর্মসূচী পালন করছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!