কমলগঞ্জে বিধবার বাড়ির রাস্তা কেটে অবরুদ্ধ করে রাখা হয়েছে : থানায় অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে বিধবার বাড়ির রাস্তা কেটে অবরুদ্ধ করে রাখা হয়েছে : থানায় অভিযোগ

  • বুধবার, ২৫ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের অসহায় বিধবা নারীর বাড়ির রাস্তা কেটে জোরপূর্বক দখল করে অবরুদ্ধ করেছে প্রতিবেশী সন্ত্রাসীরা। বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের জানানোর পর রাতে বিধবা নারীর বাড়ি থেকে ১০টি গাছ কর্তন করে মহিলাকে নির্যাতন করেছে ওই সন্ত্রাসীরা। আহত বিধবাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে (২৪ আগষ্ট) সুবেদা বেগমবের বাড়িতে ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

সরেজমিনে দেখা যায়, গত সোমবার (২৩ আগষ্ট) দিবাগত রাতে কাটাবিল গ্রামের অসহায় বিধবা সুবেদা বেগমের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি কেটে জমির সাথে মিশিয়ে দেয় প্রতিবেশী মদরিছ মিয়ার ছেলে ইদ্রিছ মিয়া (৪০) সহ কতিপয় সন্ত্রাসীরা। তারা বিধবার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা কেটে কলাগাছ লাগিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফলে স্বামীহারা সুবেদা বেগম বাড়ির ভিতর অবরুদ্ধ জীবন যাপন করছেন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বিধবা মহিলা সাংবাদিকদের কাছে অভিযোগ করায় রাতে বিধবার বাড়িতে লাগানো কাঁঠাল, পেয়ারা ও আমের ১০টি গাছ কেটে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করায় অসহায় সুবেদা বেগমের উপর হামলা ও নির্যাতন চালানো হয়। স্থানীয়রা বিধবা মহিলাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code

কাটাবিল গ্রামের স্থানীয়রা জানান, একটি কুচক্রী মহলের যোগসাজশে প্রতিবেশি ইদ্রিস আলী ও তার সাঙ্গপাঙ্গরা মিলে বিধবা সুবেদা বেগমের বাড়ির রাস্তা কেটে কলাগাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এ ঘটনার বাড়ির মালিক হুছনা খাতুন উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের সহযোগীতা কামনা করেন।

Manual4 Ad Code

সুবেদা বেগম বলেন, প্রায় ৬ মাস থেকে প্রতিবেশি সন্ত্রাসী ইদ্রিছ আলী তার সহযোগীদের নিয়ে আমাকে বাড়িছাড়া করার জন্য হুমকি দিয়ে আসছে। সরকারি ১নম্বর খাস খতিয়ানভুক্ত বেশ কিছু জমি ইদ্রিছ আলী ভোগদখল করে আসছেন। এরমধ্যে বাড়ির প্রবেশ পথের রাস্তাটি কেটে জমিতে পার্শ্ববর্তী খাস জমিতে মিশিয়ে দিয়ে চলাচল বন্ধ করে দেয়। পরে রাস্তা বন্ধের বিষয়টি আদমপুর ইউপি চেয়ারম্যান ও কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ এসে রাস্তা খুলে দিতে বলে। এছাড়া স্থানীয় চেয়ারম্যান একাধিকবার সালিশ করলে সন্ত্রাসীরা তাদের কথা শুনতে চায়নি। এরপর থেকেও হুমকি অব্যাহত রাখে গত সোমবার আমার চলাচলের রাস্তায় কলাগাছ লাগিয়ে বন্ধ করে দিয়েছে। সাংবাদিকরা আসায় মঙ্গলবার রাতে দ্বিতীয় দফা বাড়ির ১০টি গাছ কেটে ফেলে। এতে বাঁধা দিলে আমাকে মারধোর ও নির্যাতন করে। বর্তমানে বিধবা নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং এঘটনায় থানায় মামলা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

এব্যাপারে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, একটি কুচক্রি মহলের ইন্ধনে কুখ্যাত সন্ত্রাসী ইদ্রিছ আলী এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে ডাকাতি, জমি দখল, মাদকসহ নানা অপকর্ম করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিকবার সালিশ বৈঠক করে এসব অপকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশ ও আমার কথা তারা মানেনি। এলাকাবাসী এই ইদ্রিছ আলী গংদের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠছে। সর্বশেষ মঙ্গলবার রাতে মহিলার বাড়ির গাছ কর্তন ও মারধর করে আহত করেছে।

বিধবা মহিলার রাস্তা বন্ধ করে দেয়ার বিষয়ে ইদ্রিছ আলীকে পাওয়া না গেলেও তার স্ত্রী আখারুন বেগম বলেন, এটি রাস্তা নয়, আমরার জমিতে কলাগাছ রোপন করেছি।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, শীঘ্রই বিধবার রাস্তা উদ্ধার করে দেওয়া হবে। নির্যাতনের বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, এঘটনায় থানায় অভিযোগ হয়েছে এবং আমরা ব্যবস্থা গ্রহণ করছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!