কমলগঞ্জে ডিম ফুটে বের হলো ১৫ খইয়া গোখরার বাচ্চা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে ডিম ফুটে বের হলো ১৫ খইয়া গোখরার বাচ্চা

  • শনিবার, ২৮ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথমবারের মতো ডিম ফুটে বের হলো ১৫ টি খইয়া গোখরা সাপের বাচ্চা। দীর্ঘ ৪৫ দিন পর ১৫ টি ডিম থেকে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কর্তৃপক্ষ। শনিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম।

তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো সিলেট বিভাগে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বক্সের মধ্যে কৃত্রিমভাবে ১৫ টি গোখরার বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে। গত ১৪ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর এলাকা থেকে ১৫টি ডিমসহ একটি খইয়া গোখরা সাপ উদ্ধার করে বন-বিভাগ। পরে গোখরা সাপটিকে ছেড়ে দেয়া হয় এবং উদ্ধারকৃত ডিমগুলো কৃত্রিম প্রজননের জন্য শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৪৫ দিন অবশেষে ডিমগুলো ফুটে খইয়া গোখরার বাচ্চা বের হয়েছে।’

Manual3 Ad Code

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ অঞ্চলে এই প্রথম কৃত্রিমভাবে ১৫ টি গোখরার বাচ্চা ফোটানো সক্ষম হয়েছে। এ কারণে আমরা অনেক খুশি। এটি অন্যতম একটি সাপ। বাচ্চাগুলো অবমুক্তের উপযোগী হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’

Manual2 Ad Code

এইবেলা/পিআরডিএন

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!