কমলগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

  • শনিবার, ২৮ আগস্ট, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। শনিবার (২৮ আগস্ট) দুপুর ২ টায় ইউনয়ন জনমিলন কেন্দ্রে পতনঊষার ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট আজাদুর রহমান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দেক আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমী, জেলা পরিষদ অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. সানোয়ার হোসেন, সাব্বির আহমদ ভূঁইয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান কমলগঞ্জ উপজেলার রহিমপুর, শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে জেলা পরিষদের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে মতবিনিময় করেন।
এইবেলা/পিআরডিএন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!