কমলগঞ্জের রুপসপুর গ্রামের রাস্তা এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে মেরামত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জের রুপসপুর গ্রামের রাস্তা এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে মেরামত

  • মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের আভ্যন্তরীন রাস্তটি এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন। বর্ষা মৌসুমে রাস্তার বেহাল দশা, আর কাদায় পরিনত হওয়ায় মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। তাই একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে মঙ্গলবার সকাল থেকে গ্রামীণ অবকাঠামোর এক কিলোমিটার সড়ক স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে মধ্যরুপসপুর খেদমতে কোরআন ইসলামী যুব সংঘ ও এলাকাবাসী।

Manual1 Ad Code

মুন্সীবাজার ইউনিয়নের বৃহত্তর রুপসপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। গ্রামটির পাশে আবহমান ইতিহাস ও ঐতিহ্য বিজড়িত কেওলার হাওর রয়েছে। গ্রামটি নিম্নাঞ্চল থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখনই রুপসপুরের রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই গ্রামে রয়েছে রুপসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা ও জামে মসজিদ। এই অঞ্চল রয়েছেন অনেক প্রবাসী। তাদের উপার্জিত অর্থের একাংশ দেশ পরিচালনা ক্ষেত্রে ভূমিকা রাখেন।

রুপসপুর গ্রামের বাসিন্দা মো. দুরুদ মিয়া মাষ্টার, মাসুক মিয়া মাষ্টার, শেখ আব্দুল্লাহ, নুরুল ইসলাম সুমন, শেখ কামরুল ইসলাম, শেখ ঝরনা, জুনাব আলী, মাওঃ আব্দুল হাকিম, সাইফুল ইসলাম, বাবু মিয়া, কাছিম আলীসহ আরও অনেকে জানান, রুপসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বন্দরবাজার রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে শিক্ষার্থীসহ শতশত মানুষ চলাচল করে থাকেন। বর্ষার সময়ে অল্প বৃষ্টিতেই হাটু পর্যন্ত কাঁদা জমে থাকে। যার কারণে গর্ভবতী, রোগীসহ অন্যান্য মানুষ এই রাস্তা দিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। তারা আরো জানান, স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির মাধ্যমে এই রাস্তাটি পাকা করণ কার্যক্রম নেয়া হয়েছে। মাপ যোগ হয়ে গেছে। এটি দ্রুত বাস্তবায়নের জন্য সংসদ সদস্যের কাছে এলাকাবাসী আবেদন জানিয়েছেন।

সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপির উন্নয়ন সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল জানান, এই রাস্তাটি ইষ্টিমিট হয়ে গেছে। কোভিড ১৯ এর কারনে একটু পিছিয়েছে। রাস্তাটির কাজ শীঘ্রই শুরু হবে।

Manual6 Ad Code

মধ্যরুপসপুর খেদমতে কোরআন ইসলামী যুব সংঘের সভাপতি নুরুল ইসলাম সুমন এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমে বর্ষা মৌসুমে রাস্তার একাধিকবার কাজ করছেন। যাতে মানুষজন চলাচল করতে পারেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!