কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে বিধবার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে বিধবার মৃত্যু

  • মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের শ্রমিক বস্তিতে গলায় ফাঁস দিয়ে সালমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মারা যাওয়া বিধবা উপজেলার ফুলবাড়ি চা বাগানের জলিল মিয়ার স্ত্রী। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, ফুলবাড়ি চা বাগানের পূর্বপাড়া শ্রমিক বস্তির নিজ বসত ঘরের চালার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বিধবা সালমা বেগম। বাড়ির লোকজন এ অবস্থা দেখতে পেয়ে কমলগঞ্জ থানা কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত বিধবার মেয়ে আরিফুন আক্তার বলেন, মঙ্গলবার মাকে নিয়ে সিলেট মাজার জিয়ারতে যাবার কথা ছিল। দুপুরে মাকে ডেকে কোন সাড়া না পেয়ে ঘরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পাই। তবে মা কি কারণে আত্মহত্যা করলেন তারও কোন কারণ সে বলতে পারছে না।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত বিধবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!