কমলগঞ্জে চোলাই মদসহ গ্রেপ্তার-৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে চোলাই মদসহ গ্রেপ্তার-৩

  • বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের ভজন টিলা থেকে ক্রয় বিক্রয় করার সময় ২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন এর নেতৃত্বে উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজী ও উপ-পরিদর্শক সোহেল আহমদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভজন টিলা এলাকায় আপন আনালের ঘর থেকে তাদেরকে আটক করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন- আপন আনাল (৪০), কার্তিক প্রকাশ শিমু (৪৮) ও গনেশ (৪১)। এরা সবাই শমশেরনগর চা-বাগানের বাসিন্দা।

Manual6 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০লিটার মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

তিনি আরো বলেন, এরা দীর্ঘদিন থেকে চোলাই মদের ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত মৌলভীবাজার জেলা গড়ে তুলতে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!