কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

  • রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগের সুরক্ষার জন্য কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সাড়ে ৩ লাখ টাকার ৩টি অক্সিজেন সিলিন্ডার, ৩টা অক্সি কনসেন্টের ও ২০টি অক্সি মিটার প্রদান করা হয়। রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্টানিকভাবে হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও রাসেল হাসান বখতের পরিচালনায় সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক-গবেষক আহমদ সিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জসিম উদ্দীন শাকিল, প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সামসুজ্জামান চৌধুরী রাহেল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবুল হোসেন, সমাজসেবক বাহার উদ্দীন প্রমুখ।

Manual2 Ad Code

কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি শেখ শামীম শাহেদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমদ ও গোলাম সরওয়ার সালামের প্রচেষ্টায় কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ হতে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!