কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

  • রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলায় ট্রেনে কাটা পড়ে রুশন মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টায় উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের অদুরে দক্ষিণ কেছুলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আহমদ জানান, রোববার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস রেল স্টেশনের অদুরে দক্ষিণ কেছুলুটি এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে রুশন মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত রুশন মিয়ার বাড়ি শমশেরনগর ইউনিয়নের দক্ষিণ কেছুলুটি গ্রামে। পরে নিহতের স্বজনরা লাশ নিয়ে যান।

Manual4 Ad Code

শমশেরনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রুশন মিয়া প্যারালাইসড রোগী ছিল। ঘটনার পর আত্মীয় স্বজনরা নিহত বৃদ্ধের লাশ বাড়িতে নিয়ে যায় এবং বিকেলে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews