কমলগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত 

  • বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কৃষকলীগের আয়োজনে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় কমলগঞ্জে জেলা পরিষদ অডিটোরিয়ামে কমলগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মন্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট – সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম। কমলগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রাসেল মতলিব তরফদার ও হামিদুল হক চৌধুরী বাবর এর যৌথ সঞ্চালনায় গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. অধ্যাপক রফিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষকলীগের সভাপতি জমসেদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড: এএসএম আজাদুর রহমান, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, জাফর আহমদ গিলমান, মোহাম্মদ আহমেদ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews