৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্যার সমাধান না হলে কুলাউড়া বিদ্যুৎ অফিস ঘেরাও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্যার সমাধান না হলে কুলাউড়া বিদ্যুৎ অফিস ঘেরাও

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

 

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, গ্রাহক হয়রানি, অতিরিক্ত ও ভুতুড়ে বিল প্রদানসহ কুলাউড়া বিদ্যুৎ বিতরণ বিভাগের বিভিন্ন অনিয়ম দুর্নীতির  বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি।

Manual5 Ad Code

১৩  সেপ্টেম্বর সোমবার সকাল ১১ থেকে দুপুর ১ টা পর্যন্ত কুলাউড়া চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সংগঠনের সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার লুৎফুর রহমান। উপজেলা বি এন পির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু,উপজেলা জাসদের সহ সভাপতি ইমাম হোসেন মিন্টু, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সহ সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, বিশিষ্ট ব্যবসায়ী সেলুর রহমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ হাফিজ মো: বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান আফজল, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির মহাসচিব ইউসুফ আহমদ ইমন,ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সম্পাদক, আব্দুল্লাহ আল মনি, অশোক চন্দ্র, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, রাজু আহমদ দুলাল, মোঃ গৌছ মিয়া, মোঃ আব্দুল মতলিব,নজরুল ইসলাম, ওয়ার্ড সদস্য, রিংকু বর্ধন, শের আলী, শেখ সুমন, মারুফ আহমদ জালাল, কাওছার আহমদ চৌধুরী সাব্বির, আব্দুল মন্নান, হায়দর্ আলী, এনামুল হক, নজরুল ইসলাম সোনা, ইকবাল আহমদ দিপু, জুনেদ আহমদ, নাজিম বখশ ও মোঃ মোস্তফা মিয়া। সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি সালা উদ্দিন সালোক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

মানব বন্ধনে প্রকট রোদ্র উপক্ষো করে শত শত ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন। মানব বন্ধনে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। এরমধ্যে দ্রুত সমস্যা সমাধানের আহবান জানানো হয় । অন্যতায় কুলাউড়াবাসীকে সাথে নিয়ে কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্র ঘেরাও করা হবে আন্দোলনকারীরা জানান।

এছাড়া ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি পেশ, বিভিন্ন সংগঠন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মত বিনিময় এবং যোগাযোগ বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে কঠোর জনমত গঠন করা হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!