ভারতে আটকে পড়া ৮২ বাংলাদেশির জামিন লাভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

ভারতে আটকে পড়া ৮২ বাংলাদেশির জামিন লাভ

  • শুক্রবার, ১০ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক ::

লকডাউনের সময় দিল্লির নিমাজউদ্দিন মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেওয়ায় আটক ৮২ বাংলাদেশি জামিন পেয়েছেন। শুক্রবার দিল্লির একটি আদালত তাদের জামিন দেয়।

Manual3 Ad Code

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশি এসব নাগরিকদের বিরুদ্ধে করোনা প্রাদুর্ভাবের সময় তাবলিগ-জামাতে যোগ দিয়ে ভিসা শর্ত ভঙ্গ, অবৈধভাবে ধর্মপ্রচার কাজে যোগদান এবং সরকারের বিধি ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে।

Manual2 Ad Code

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর প্রত্যেককে ১০ হাজার টাকার বন্ডে নিজ মুচলেকায় জামিনে মুক্তি দেন। শুনানি চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত করা হয়েছিল আটক বাংলাদেশিদের।

Manual4 Ad Code

বাংলাদেশিদের পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আশিমা মন্ডল ও মন্দাকিনি সিং জানিয়েছেন, শুক্রবার আদালতে আত্মপক্ষ সমর্থন করে জবাব দিয়েছেন আসামিরা। এতে তারা দোষ স্বীকার করে লঘুদণ্ডের আবেদন করেছেন।

Manual7 Ad Code

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, কোনো অপরাধ সমাজের আর্থ-সামাজিক অবস্থাকে প্রভাবিত না করলে এবং কোনো নারী বা ১৪ বছরের নিচে কোনো শিশুর বিরুদ্ধে অপরাধ না হলে দোষ স্বীকার করা হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

দিল্লিতে তাবলিগ জামাতের সদর দফতর ‘বাংলাওয়ালি মসজিদ’ বা ‘মারকাজ নিজামুদ্দিনে’ মার্চ মাসে সমাবেশে অংশ নিয়েছিলেন এসব বাঙালীরা।

ওই সময় মারকাজে যোগ দেওয়ায় করোনা ছাড়ানো হচ্ছে ভারত জুড়ে- এমন আতঙ্ক তৈরি হয়। সমালোচনার মুখে পড়ে দিল্লির নিজামউদ্দিন মারকাজ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!