কমলগঞ্জে প্রেম সংক্রান্ত জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে প্রেম সংক্রান্ত জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু আহত

  • শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর খ্রিস্টানটিলা এলাকায় প্রেম সংক্রান্ত জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে অপর এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। আহত করিম মিয়া (১৯)-কে মুমুর্ষ অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অ্যালেক্সা কোস্টা নামে তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ। তারা মদনমোহনপুর চজা বাগানের খ্রিস্টানটিলা শ্রমিক এলাকায় থাকে।
পুলিশ সুত্রে জানা যায়, খ্রিস্টান টিলা শ্রমিক লাইনের একটি মেয়েকে দুই বন্ধু পছন্দ করতো। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে করিম এর সাথে বন্ধু অ্যালেক্সা কোস্টার কথা কাটাকাটি হয়। এসময় অ্যালেক্সা ধারলো ছুরি দিয়ে করিমের শরীরের বিভিন্ন অংশে আঘাত এবং মাথায় আঘাত করে। খবর পেয়ে তার স্বজনরা করিমকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে করিমকে শুক্রবার দুপুরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, মেয়ে সংক্রান্ত ঘটনার জের ধরে এক বন্ধু অন্য বন্ধুর উপর হামলা চালিয়েছে। বর্তমানে ছেলেটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে শুনেছি। আহত করিম মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার বিলাল মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অ্যালেক্সা কোস্টাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!