কমলগঞ্জে ব্যবসায়ী নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে ব্যবসায়ী নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, আওয়ামীলীগ নেতা জুনেল আহমেদ তরফদারের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে শনিবার বিকাল ৪টা থেকে ৫ ঘটিকা পর্যন্ত মুন্সীবাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ কর্মসূচী পালিত হয়।

মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মৌলানা মাসুদ আহমদের সভাপতিত্বে ও জুনেদ আহমদের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ও ব্যবসায়ী হামিদুল হক চৌধুরী বাবর, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ব্যবসায়ী নাহিদ আহমদ তরফদার, জাহেদুল হক, মো. বদরুল ইসলাম, রাসেল আহমদ চৌধুরী, সাদেক মিয়া, ইব্রাহিম আহমদ, দীপন পাল, মোজাক্কির আহমদ প্রমুখ। মানববন্ধন কর্মসূচী শেষে বিক্ষোভ মিছিল বের হয়।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদারের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও ষড়যন্ত্রমূলকভাবে একটি প্রভাবশালী মহলের ইন্ধনে ব্যবসায়ী নেতাকে মামলায় প্রধান আসামী করা হয়েছে।

এদিকে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে গত শুক্রবার রাতে মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একই দাবিতে গত ১৪ সেপ্টেম্বর বিকালে চৈত্রঘাট বাজারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাতে মুন্সীবাজারে প্রতিপক্ষের হামলায় দুইজন আহতের ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদারকে প্রধান আসামী করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!