কমলগঞ্জে জীবিত শিশুকে মৃত ঘোষণার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

কমলগঞ্জে জীবিত শিশুকে মৃত ঘোষণার অভিযোগ

  • বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পানিতে পড়ে যাওয়া জীবিত শিশুকে মৃত ঘোষণা করেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, পুকুরের পানিতে পড়ে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হলো শিশুকে, কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দেখে মৃত ঘোষণা করেন। পরে শিশুটিকে বাসায় নেওয়ার পর দাফন কাফনের জন্য ব্যবস্থা করার সময় হঠাৎ নড়াচড়া করে উঠে শিশুটি। পরে সেখান শিশুটিকে নিয়ে যাওয়া হয় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তবে চিকিৎসকের ভুল তথ্যে জীবিত শিশুকে মৃত ঘোষণা করায় দীর্ঘ সময় শিশুসহ তার পরিবারের সদস্যরা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, চিকিৎসায় অনেক সময় নষ্ট হয়েছে শিশুটি এখন মারা গেলো, এর দায় নিবে কে ? চিকিৎসা সেবা নিয়ে শিশুটির অভিভাবকসহ স্থানীয় জনমনে হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে।
স্থানীরা অভিযোগ করে বলেন, জীবিত শিশুকে হাসপাতাল ও বাড়িতে ২ বার আসা যাওয়ার ফলে শিশুটি সময়মতো সুচিকিৎসা সেবা পায়নি। সেই জন্য মারা যায়।

Manual8 Ad Code

শিশুর চাচা বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, আমার ভাই মাসুক মিয়ার ৩ বছরের শিশু আশরাফুল সকাল ৯টার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়, সেখান থেকে উদ্ধার করে আমরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কনিকা সিনহ্া শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পর আমরা শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দাফন কাফনের জন্য ব্যবস্থা করার সময় হঠাৎ নড়াচড়া করতে দেখা যায়। তখন স্থানীয়রা জীবিত আছে বললে আবারও নিয়ে আসি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তখন হাসপাতালে ডাক্তার শিশুটিকে ভর্তি না করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার জন্য বলেন। আমরা শিশুটিকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম ভূইয়া বলেন, আমি সিলেটে একটি সভায় আছি। জীবিত শিশুকে মৃত ঘোষণার বিষয়টি উনার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!