কুলাউড়ায় প্রাণী সম্পদ’র টিকাদানকারীর প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় প্রাণী সম্পদ’র টিকাদানকারীর প্রশিক্ষণ

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও মৎস্য ও পশু সম্পদ উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে বেকার যুবকদের হাস-মুরগী ও গবাদি পশুর রোগ প্রতিরোধে টিকা প্রদানের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধকমুলক প্রশিক্ষনের সমাপনী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সম্পন্ন হয়েছে।

কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারঃ) ডা. গোলাম মোহাম্মদ মেহেদীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ প্রশিক্ষনার্থীদের নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের উৎসাহিত করে প্রাণী সম্পদ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধিকরনে সরকারের গৃহীত কর্মসুচীর সফল বাস্তবায়নে অগ্রনী ভুমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাইকার ইউডিএফ মোঃ মজিবুর রহমান ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী সিপন খান। সভাশেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন।

Manual1 Ad Code

প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারঃ) ডা. গোলাম মোহাম্মদ মেহেদী জানান জাইকা’র সহায়তায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সভাকক্ষে ৫ দিনব্যাপী অনুষ্টিত প্রশিক্ষণে ১৫ জন বেকার যুবক অংশগ্রহন করেন। উদ্দোগী বেকার যুবকদের প্রাণী সম্পদের টিকা প্রদানে দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধকমুলক প্রশিক্ষণ প্রদান করা হয় বলে জানান।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!