কমলগঞ্জে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় লড়ি (ট্রাকের) সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষে আলী আকবর (২৪) নামে এক তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দূর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। নিহত তরুন উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের খালিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলী আকবর ও তার ভাই জসিম উদ্দিন (২২) টমটমে করে শ্রীমঙ্গল থেকে নিজের দোকানের জন্য মালামাল ক্রয় করে কমলগঞ্জ ফিরছিলো। টমটমটি মাগুরছড়া এলাকা অতিক্রম করার সময় শ্রীমঙ্গলমুখী লড়ি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এতে দু ভাই গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষনা করেন। আহত জসীম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ট্রাক চালককে সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!