শাল্লায় ২ সন্তানসহ বিষপান : মায়ের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শাল্লায় ২ সন্তানসহ বিষপান : মায়ের মৃত্যু

  • সোমবার, ৪ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code
শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি ::
শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে ২ সন্তানসহ বিষপানে মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষপানে নিহত ২ সন্তানের জননীর নাম আখি আক্তার। বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের শামসুল হকের স্ত্রী। ০৪ অক্টোবর সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে নিজ বাড়িতে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শামসুল হক সকালে হাওরে মাছ ধরতে যায় । আনুমানিক ৯ টার দিকে বাড়িতে এসে দেখতে পান স্ত্রী আখিঁ আক্তারসহ তার ২ ছেলে সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া ( ৫) ঘরের ভেতর মৃত্যু যন্ত্রণায় চটপট করছে।
এসময় ছেলে সিয়াম জানান, তার মা প্রথম বিষ খায় পরে তাদেরকে ও বিষপান করিয়েছে। এশুনে শামসুল চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদেরকে শাল্লা সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সিলেট যাওয়ার পথে আখি আক্তার মারা যায়। এদিকে শামসুল ২ সন্তানকে দিরাই হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। এখন তাদের অবস্থা ভাল বলে জানান তিনি। স্থানীয়রা আরো জানান, পারিবারিক কলহের জেরেই বিষপান করেছে আখি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, বিষপানের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তবে একজনের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এছাড়া ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!