কানাইঘাটে পল্লীবিদ্যুৎ অফিসের গাফিলাতির কারণে দাদা নাতির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কানাইঘাটে পল্লীবিদ্যুৎ অফিসের গাফিলাতির কারণে দাদা নাতির মৃত্যু

  • সোমবার, ৪ অক্টোবর, ২০২১

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি ::

সিলেটের কানাইঘাট উপজেলায় পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের গাফিলাতির কারনে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেছে এক স্কুল ছাত্র ও তার নানার। ০৪ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউপির নিজ চাউরা উত্তর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত হাজী ছইদ আলীর পুত্র ফখর উদ্দিন (৫৫) ও তার নাতি নিজ চাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও কুয়েত প্রবাসী রুহুল আমিনের পুত্র আরিফুল ইসলাম (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে ঝড়বৃষ্টির কারণে বৈদ্যুতিক মেইন লাইন ছিড়ে জনৈক এমাদ উদ্দিনের ফখর উদ্দিনের বাড়ির পাশে রাস্তায় মাটিতে পড়ে যায়। সকাল ৮টার দিকে নিহত ফখর উদ্দিন তার নিজ মুঠোফোন থেকে পল্লীবিদ্যুৎ অফিসে বিদ্যুৎ লাইন ছিড়ে পড়ার বিষয়টি জানালেও পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কেউ সাড়া দেননি। এমনকি এলাকার আরো লোকজন পল্লীবিদ্যুৎ অফিসে সংবাদ দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টায় ফখর উদ্দিনের নাতি নিজ চাউরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম (১০) স্কুল থেকে ফেরার পথে নিজ বাড়ির পাশে রাস্তায় ছিড়ে থাকা বিদ্যুৎ লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনা দেখতে পেয়ে ফখর উদ্দিন নাতিকে রক্ষা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের উদ্ধার করার সময় একই গ্রামের ইন্তাজ আলীর পুত্র ফয়সল আহমদ (৩২) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ মর্মান্তিক ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করে পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় রাস্তা অবরোধ করেন উত্তেজিত জনতা।

Manual2 Ad Code

এ সময় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, পল্লীবিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম ও কর্মকর্তা-কর্মচারীদের গাফিলাতির কারনে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিদ্যুৎ লাইন ছিড়ে পড়ার বিষয়টি সকাল থেকেই জানানো হলেও টনক নড়েনি বিদ্যুৎ অফিসের কারো। তাই জোনাল অফিসের ডিজিএম এর অপসারণ দাবী সহ সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা। ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি ও থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম একদল পুলিশ নিয়ে পল্লীবিদ্যুৎ মোড়ে গিয়ে বিক্ষোদ্ধ জনতাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তোলে নেয়। ঘটনার পর পরই পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আখতার হোসেন অফিস থেকে পালিয়ে যান। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায় নি।

Manual1 Ad Code

থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, নিহতদের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরন করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় নিহত ফখর উদ্দিনের ভাতিজা নুর ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!