কমলগঞ্জে শ্রীগোবিন্দপুর চা বাগান বন্ধ : মজুরী ও বোনাস প্রদানের দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে শ্রীগোবিন্দপুর চা বাগান বন্ধ : মজুরী ও বোনাস প্রদানের দাবি

  • মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

গত ১০ দিন ধরে বন্ধ থাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ব্যক্তি মালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্রমিকদের আসন্ন শারদীয় দুর্গাপূজার পূর্বে সমুহ বকেয়া মজুরী ও বোনাস প্রদানের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু ধলই ভ্যালী কার্যকরী কমিটির উদ্যোগে কমলগঞ্জ উপজেলা সদরস্থ সংগঠনের কার্যালয়ে ২৩টি চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভা থেকে এ দাবী জানানো হয়।

মনু ধলই ভ্যালী সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা রামভজন কৈরী, নারীনেত্রী গায়ত্রী রাজভর, শ্রীগোবিন্দপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিলন নায়েক, সম্পাদক বিমল পাইনকা, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি শ্রীকান্ত কানু, সম্পাদক নৃপেন বাউরী, আলীনগর চা বাগান সভাপতি গনেশ পাত্র, মাধবপুর চা বাগান সভাপতি সাধুরাম রবিদাস, মদনমোহনপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি উমা শংকর গোয়ালা, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন প্রমুখ। সভা শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

Manual2 Ad Code

বক্তারা বলেন, মহসীন টি কোম্পানির শ্রীগোবিন্দপুর চা-বাগানের শ্রমিক শ্রীজনম ভর ব্যবস্থাপক প্রশান্ত সরকারের কাছে মৌখিকভাবে অনুমতি নিয়ে ধারদেনা করে দুই লাখ টাকা ব্যয়ে ছোট পাকা ঘরটি নির্মাণ করেছেন। কিন্তু তাঁকে না জানিয়ে বিনা নোটিশে গত ২৫ সেপ্টেম্বর তাঁর ঘরটি ভেঙে দেওয়া হলো। বেআইনী ষড়যন্ত্র ও উস্কানীমুলকভাবে শ্রমিকের বসতঘর ভেঙ্গে দেয়া মোটেই কাম্য নয়। এতে শ্রমিকদের ক্ষুদ্ধ করে তুলে হয়েছে। এ ঘটনার প্রতিবাদে প্রতিদিন মানববন্ধন ও নানা প্রতিবাদ কর্মসুচী পালিত হয়। কোনপ্রকার পূর্বঘোষনা ছাড়াই সম্পূর্ণ বেআইনীভাবে থেকে শ্রীগোবিন্দপুর চা বাগান বন্ধ ঘোষনা করে দেন বাগান কর্তৃপক্ষ। অবিলম্বে বকেয়া মজুরী ও বোনাস প্রদান করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

Manual7 Ad Code

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, বেআইনীভাবে শ্রমিকের বসতঘর ভেঙ্গে বাগান কর্তৃপক্ষ শ্রীগোবিন্দপুর চা বাগান লকআউট ঘোষনা করেন। দুর্গাপূজার পূর্বে বকেয়া মজুরী ও বোনাস পরিশোধমুলকভাবে লকআউট প্রত্যাহার করতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!