কমলগঞ্জে পারিবারিক উদ্যোগে ১৬ শত পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে পারিবারিক উদ্যোগে ১৬ শত পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ

  • শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

Manual8 Ad Code

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপরক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে সম্প্রতির বন্ধনে একত্মাবদ্ধ থাকতে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়য়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরীর পরিবারের পক্ষ থেকে ১৬০০ দরিদ্র চা শ্রমিকদের মাঝে পূজার শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বস্ত্র বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। ইউপি সদস্য ধনা বাউরীর সভাপতিত্বে ও মাসুদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরতিংগা চা বাগানের ডেপুটি ম্যানেজার প্রদীপ বর্মন, বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক, সাবেক সভাপতি নিরঞ্জন তন্তবাই, দাতা পরিবারের সদস্য সঞ্জয় বাউরি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নরুত্তম বর্ধন, পঞ্চায়েত কমিটির সাবেক সম্পাদক নারায়ন কুর্মি, ব্যবসায়ী রাধা শ্যাম পাল, মোঃ মজনু মিয়া, বিকাশ তাঁতিসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়য়নের মনু-দলই ভ্যালির সভাপতি ও রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরীর পরিবারের পক্ষ থেকে পূজার আনন্দ ভাগাভাগি করতে বস্ত্র বিতরণ করেন। এ বছর মিরতিংগা চা বাগানের বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু-কিশোরদের জন্য ১৩০০ বস্ত্র ও মনু-দলই ভ্যালীর ২৩টি বাগানে পূজার স্বেচ্ছাসেবকদের জন্য ৩০০টি বস্ত্র প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!