মাটি খুঁড়তেই বেড়িয়ে এলো চোলাই মদভর্তি সারি সারি ড্রাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

মাটি খুঁড়তেই বেড়িয়ে এলো চোলাই মদভর্তি সারি সারি ড্রাম

  • রবিবার, ১০ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

মাটি খুঁড়তেই এবার বেড়িয়ে এলো চোলাই মদ ভর্তি সারি সারি বোতল ট্যাংকি ড্রাম। সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ গ্রামবাসীর সহযোগীতায় এভাবেই জব্দ করেছে প্রায় ২২’শ ৬০ লিটার চোলাই মদ ও মদ তৈরীর ওয়াশ জাতীয় পছা উপকরণ শনিবার দিবাগত রাতে ।
একই সময় ক্রেতা বিক্রেতা সহ তিন জনকে গ্রেফতার করলেও কৌশলে পুলিশী বেষ্টনী হতে পানিয়ে যায় আরো তিন মাদক কারবারী।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ পূর্ব পাড়ার প্রয়াত রবিলাল দাসের ছেলে রতন রবিদাস, পাশর্^বর্তী কুনাট ছড়া গ্রামের কালা মিয়ার ছেলে কামাল উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে রাজু মিয়া।

Manual4 Ad Code

রোববার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এসব তথ্য নিশ্চিত করে জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের (বিপিএম) দেয়া বিশেষ নির্দেশনায় তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার দিবাগত রাত সোয় ১টার দিকে মাদক বিরোধী অভিযানে গিয়ে উপজেলার বাদাঘাট সরকারী কলেজ রোডের পাশর্^বর্তী মাদকের হাট খ্যাত কামড়াবন্দ পুর্ব পাড়ায় ব্লক রেইড দেয়।

Manual6 Ad Code

ফাঁড়ির ইনচাজ এসআই মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে গ্রামবাসী, যুবকরা সংঘবদ্ধ হয়ে ওই পাড়ার একাধিক বাড়ির বসত ভিটার ভেতর, বাহির.পেছনের আঙ্গিনার মাটি খুঁড়ে খুঁড়ে উদ্যার করে নিয়ে আসে প্রায় ২২’শ ৬০ লিটার চোলাই মদ ও মদ তৈরীর ওয়াশ জাতীয় পছা উপকরণ।

অভিযোগ রয়েছে উপজেলার বাদাঘাট সরকারী কলেজ রোড সংলগ্ন কামড়াবন্দ পূর্ব পাড়ায় এ মাদকের হাটে দিবারাত্রী অবাধে চোলাই মদ বিক্রি হয়ে আসলেও কালে ভদ্রে পুলিশী অভিযানে মাদক কারবারীরা গ্রেফতার হয়ে জেল হাজতে থাকলেও তাদের পরিবারের সদস্যরা নারী সদস্যরা মাদক ব্যবসা চালিয়ে যান নির্বিঘ্নে।

Manual5 Ad Code

স্কুল , কলেজ ও সাধারন লোকজনের যাতায়াতগামী ব্যস্ততম ওই কলেজ সড়কের পাশের্^ থাকা ওই মাদক হাট স্থায়ী ভাবে উৎখাতের জন্য সব শ্রেণিপেশার মানুষজন দাবি জানালেও এ চোলাই মদের হাটকে ঘিরে, বাদাঘাট, কামড়াবন্দ , মোল্লাপাড়া , ঘাগড়া, কাশতাল, চরগাঁও, বারহাল, মাণিগাঁও , শিমুলতলা, ঘাগটিয়া, কুকুরকান্দি, ফকিরনগর, পাতারগাঁও, চন্দ্রপুর, আনোয়ারপুর, বিন্নাকুলি, লাইড়গড়, আমবাড়ি, একতাবাজার, হলহলিয়া চরগাঁও, মাহারাম, বারেকটিলা, কড়ইগড়া, রাজাই, রজনীলাইন, বুরুঙ্গাছড়া, বরছড়া, টেকেরঘাট, লাকমা, লালঘাট, চারাগাঁও, কলাগাঁও জঙ্গহলবাড়ি, বাগলী, বালিয়াঘাট, শ্রীপুর বাজার, তাহিরপুর সদর বাজার, বালিজুরী, সহ বিভিণœ গ্রামে গ্রামে গজিয়ে উঠেছে চোলাই মদ, বিদেশি মদ, গাঁজা, নাসিরবিড়ি, ইয়াবা বিক্রেতা সহ কয়েক’শ মাদক চোরাকারবারী।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!