কবি ও কথা সাহিত্যিক দিলারা রুমার দু’টি বইয়ের মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কবি ও কথা সাহিত্যিক দিলারা রুমার দু’টি বইয়ের মোড়ক উন্মোচন

  • শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
সিলেট :: কবি ও কথা সাহিত্যিক দিরারা রুমার “"বঙ্গবন্ধু ও বাংলাদেশ" এবং "পিপ পিপ হানি বানি" বই দু’টির মোড়ক উন্মোচন করছেন অতিথিরা। ছবি এইবেলা

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক :: কবি ও কথাসাহিত্যিক দিলারা রুমা’র “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং “পিপ পিপ হানি বানি” দুইটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বই দু’টি প্রকাশ করেছে লিখন প্রকাশন।

Manual2 Ad Code

শুক্রবার ১৫ অক্টোবর জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দের পরিচালনায় ও আনিসুল হক লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এডভোকেট নাসির উদ্দিন খান।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন ছয়ফুল আলম পারুল, ছামির মাহমুদ, এনামুল মুনীর, মজির উদ্দীন, গাজী সাইফুল হাসান, জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম, গল্পকার মিনহাজ ফয়সাল, কবি জালাল জয়, গীতিকার পীযুষ কান্তি তালুকদার, কবি ও ব্যাংকার জয়নাল আবেদীন বেগ, কবি ও ব্যাংকার তারেশ কান্তি তালুকদার, আমিনুল ইসলাম লিটন, কবি শাহিনা জালালি পিয়ারা,কবি ও শিক্ষক লুৎফা আহমদ লিলি, কবি জুবের আহমদ সার্জন, কবি শামীমা ঋতু, কবি কামাল আহমেদ,কবি মনোয়ার পারভেজ, কবি রোকসানা বেগম, কবি রোজি, সাব্বির আহমেদ অপু, অপি, রওশন আরা, সুমনা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জসিম বুক হাউজের স্বত্তাধিকারী ও প্রকাশক মো.জসিম উদ্দিন।

আলোচনা সভা শেষে কবি ও কথাসাহিত্যিক দিলারা রুমা’র “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং “পিপ পিপ হানি বানি” বইয়ের মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের এক পর্যায়ে কথা সাহিত্যিক দিলারা রুমা’র জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য অনুষ্টানে দিলারা রুমা’র “পিপপিপ হানি বানি” বইয়ের কবিতা আবৃত্তি করে সিলেট মুক্তাক্ষর সংগঠনের শিল্পীরা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!