কমলগঞ্জে চা জনগোষ্ঠি প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

কমলগঞ্জে চা জনগোষ্ঠি প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

  • রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠাকিভাবে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

Manual4 Ad Code

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে ও সুজন লোহারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কেন্দ্রের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চা শ্রমিক নেতা রাম ভজন কৈরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াকুব মিয়া, চা শ্রমিক নেতা সীতারাম বীন, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নৃপেন্দ্র বাউরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু, চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস ও সাবেক ইউপি সদস্য মেরী রাল্ফ প্রমুখ। অনুষ্ঠানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদকে নগদ ১০ হাজার টাকার সহায়তা দেন ইউপি সদস্য ইয়াকুব মিয়া।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিবন্ধী চা শ্রমিক সন্তান উত্তম যাদবের নিজ চেষ্টায় গড়ে তোলা সংগঠন চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ। এ পরিষদের মাধ্যমে চা বাগানের প্রতিবন্ধীদের উন্নয়নে ও নিজেদেরকে কমমুুখী করতে কাজ করছে। তার প্রথম ধাপ হিসেবে এ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো। উপজেলা পরিষদ ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে উপজেলা পরিষদের দুইজন ভাইস চেয়ারম্যানের কাছে দাবি অতিথিরা এ কেন্দ্রে আরও সেলাই মেশিন প্রদানসহ প্রয়োজনীয় সাহায্য প্রাপ্তিতে তারা সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!