৩০ অক্টোবর কমলগঞ্জের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

৩০ অক্টোবর কমলগঞ্জের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

  • মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual1 Ad Code

আগামী ৩০ অক্টোবর মৌলভীবাজারের ২নং পতনঊষার ইউনিয়নের কমলগঞ্জের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বিভিন্ন পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তার মধ্যে সভাপতি পদে আবুল বশর জিল্লুল (ছাতা), মো. মোস্তফা (আনারস), সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন (মোটরসাইকেল), টিপু সুলতান চৌধুরী ( ঘড়ি) ও মো. হেলাল খান (চেয়ার) এবং সদস্য পদে ১৩ জন প্রার্থী আরব আলী (দোয়াত কলম), মো. মিরাজ খান (ফ্যান), মনোয়ার মিয়া (চশমা), নজরুল ইসলাম সজিব (কলস), জুবের আহমদ ( মাছ), মো. তাজুল ইসলাম সাচ্চু (টিউবওয়েল), মো. তেরা মিয়া (তালা চাবি), সাইফুর রহমান নেপুল (বাইসাইকেল), আক্তার আলী (বল), মো. সাজু মিয়া (টেবিল), মো. আরফান আলী (মই), মখলিছ মিয়া (কাপ পিরিচ) ও কলিম মিয়া (আম) মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।

Manual4 Ad Code

শহীদনগর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৩৫ জন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার মো. মিছবাহুর রহমান চৌধুরী, সদস্য ফেরদৌস খান, মো. টিপুল আলী, শওকত আহমদ ও জমসেদ আলী। নির্বাচনে প্রিজাইডিং অফিসার এর দায়িত্ব পালন করবেন কমলগঞ্জ উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!