কমলগঞ্জে প্রতিবন্ধী বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে প্রতিবন্ধী বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুর থেকে এরশাদ আলী (৫৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে পুলিশ বসত ঘরের টিন খুলে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের ১৫ ও ১৭ বছরের দুই ময়ে এবং জাহাঙ্গীর নামে ২০ বছরের এক ছেলে রয়েছে।

Manual1 Ad Code

নিহতের স্ত্রী হাসিনা বেগম জানান, দুপুরে স্বামীকে বসত ঘরে রেখে বাড়ির পাশে ধলাই নদীতে বিকালে গোছল করতে যান। ফিরে দেখেন টিন সেটের ঘরের স্ট্রীলের দুটি দরজা বন্ধ। টিনের পাক দিয়ে রক্তত্ব অবস্থায় পরে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল ঘটনস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। পরে কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, এরশাদ প্রতিবন্ধী হলেও কাজকাম করেই সংসারের যোগান দিতেন। তার স্ত্রী হাসিনা দ্বিতীয় বিয়ে করা নিয়ে বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহর চলছিল। স্থানীয়রা গলাকাটার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন। নিহতের বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামে হলেও স্ত্রী হাসিনাকে বিয়ের পর থেকে স্ত্রীর সাথে উজিরপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছিলেন এরশাদ।

বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যা সাড়ে ৬ টায় ঘটনাস্থল থেকে ওসি তদন্ত সোহেল রানা বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!