বড়লেখায় অবশেষে ‘নৌকা’ পেলেন সুলতানা কোহিনুর : নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় অবশেষে ‘নৌকা’ পেলেন সুলতানা কোহিনুর : নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল

  • শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ‘নৌকা’র মাঝি হলেন সুলতানা কোহিনুর সারোয়ারি। কেন্দ্রিয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে পড়লেও অবশেষে নৌকার চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থী সুব্রত কুমার দাস শিমুল দলীয় মনোনয়ন প্রত্যাহার করায় দলীয় প্রার্থী মনোনিত হলেন দক্ষিণভাগ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের স্ত্রী সুলতানা কোহিনুর সারোয়ারি।

Manual3 Ad Code

কেন্দ্রিয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলিয় মনোনয়ন প্রাপ্তির খবরে বৃহস্পতিবার বিকেল থেকে নৌকা প্রার্থী সুলতানা কোহিনুর সারোয়ারির নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে বাঁধভাঙ্গা আনন্দ-উচ্ছ্বাস শুরু হয়। দলিয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা বের করেন মোটর শোভাযাত্রা। আনন্দ মিছিলে সরগরম হয়ে উঠে পুরো নির্বাচনি মাঠ। যেন রাত পোহালেই নির্বাচন। উল্লেখ্য বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী হলেন সুলতানা কোহিনুর সারোয়ারি।

উপজেলায় নৌকার একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী সুলতানা কোহিনুর সারোয়ারি জানান, তিনি দলিয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অন্য দুই মনোনয়ন প্রত্যাশীর সাথে তার নামও কেন্দ্রে পাঠানো হয়। দলের মনোনয়ন বোর্ড মঙ্গলবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুলকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে।

কিন্ত তিনি মনোনয়ন প্রত্যাহার করায় বৃহস্পতিবার সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে নৌকা প্রতীকের মনোনয়ন তুলে দিয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের মনোনয়ন বোর্ডের সকল সদস্য ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!