কমলগঞ্জে মণিপুরী কমপ্লেক্স পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে মণিপুরী কমপ্লেক্স পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

  • শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি কালচারাল কমপ্লেক্স পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ। শুক্রবার (২৯শে অক্টোবর) বিকাল ৩টায় ভারতীয় সরকারের অর্থায়নে আদমপুরে স্থাপিত মণিপুরী কালচারাল কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

Manual4 Ad Code

এ সময় তার সাথে ছিলেন ভারতীয় সহকারি হাইকমিশনার নিরাজ কুমার জাসওয়াল, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী সঞ্জয় দে। তারা মণিপুরী কালচারাল কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত কম্পিউটার ট্রেনিং সেন্টার, মণিপুরী তাঁত শিল্প, ডরমেটরী, গেস্ট হাউস পরিদর্শন করেন।

Manual8 Ad Code

পরিদর্শন শেষে মণিপুরী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়কালে ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ বলেন, মণিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বজায় রাখতে এ কমপ্লেক্সে ভারত সরকারের সহযোগীতা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত সিংহ, সদস্য সচিব রবি কিরণ রাজেশ, সদস্য নীলচাঁন সিংহ, শৈলতন সিংহ, ইবুংহাল সিংহ শ্যামল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!