কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নে নৌকার মাঝি হতে চান রনেন্দু ভট্টাচার্য্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নে নৌকার মাঝি হতে চান রনেন্দু ভট্টাচার্য্য

  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কার মাঝি হতে চান প্রবীন আওয়ামীলীগ নেতা, সমাজসেবক ও ব্যবসায়ী রনেন্দু ভট্টাচার্য্য (রানা)। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, বিগত ইউপি নির্বাচনেও আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তখন দলের নেতৃবৃন্দ আমাকে এবারের নির্বাচনে মনোনয়ন প্রদানের আশ^াস দিয়েছিলেন।

রনেন্দু ভট্টাচার্য্য (রানা) মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, রামচন্দ্রপুর সার্ব্বজনীন দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি বিএনপি সরকারের আমলে একবার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন। সেসময় অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।

Manual2 Ad Code

আলাপকালে আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী রনেন্দু ভট্টাচার্য্য (রানা) জানান, আমি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তৃণমুলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক এবার আমাকে চেয়ারম্যান পদে দেখতে চায়। বিগত ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন না পেলেও আমি দলীয় প্রার্থীর পক্ষে ছিলাম। আমি দল ও মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। মুন্সীবাজার ইউনিয়নবাসী এবার নৌকার মাঝির পরিবর্তন চায়। তিনি দৃঢভাবে বিশ^াস করেন দল এবার তাঁকেই এবার নৌকা প্রতীক দেবে। তিনি বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। তিনি মুন্সীবাজার ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের দোয়া, আশীর্ব্বাদ ও সহযোগিতা কামনা করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!