কমলগঞ্জের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি জিল্লুল সম্পাদক টিপু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি জিল্লুল সম্পাদক টিপু

  • রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual1 Ad Code

বিপুল উৎসাহ উদ্দীপনা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মপলঃভনভ ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৫৩৯ জন ভোটারের মধ্যে ৫২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে আবুল বশর জিল্লুল ছাতা প্রতীক নিয়ে ২৯৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান চৌধুরী ঘড়ি প্রতীক নিয়ে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিভিন্ন পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সদস্য পদে নির্বাচিতরা হলেন- জুবের আহমদ (মাছ), মো. মিরাজ খান (ফ্যান), নজরুল ইসলাম সজিব (কলস), মনোয়ার মিয়া (চশমা), আরব আলী (দোয়াত কলম), মখলিছ মিয়া (কাপ পিরিচ), সাইফুর রহমান নেপুল (বাইসাইকেল), মো. সাজু মিয়া (টেবিল) ও মো. তাজুল ইসলাম সাচ্চু (টিউবওয়েল)।

নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা কনে। বিভিন্ন পদে ১৮ জন প্রার্থীর মধ্যে ১১ জন বিজয়ী হয়েছেন ।

Manual2 Ad Code

ভোট গননা শেষে শনিবার সন্ধ্যা ৭টায় শহীদনগর ব্যবসায়ী সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার কমলগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাস। এ সময় কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, নির্বাচন কমিশনার মো. মিছবাহুর রহমান চৌধুরী. সদস্য সচিব মো: ফেরদৌস খান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!