কমলগঞ্জে ৭১২টি চা শ্রমিক পরিবারে আর্থিক অনুদানের চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কমলগঞ্জে ৭১২টি চা শ্রমিক পরিবারে আর্থিক অনুদানের চেক বিতরণ

  • রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্তিঙ্গা চা বাগানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি ২০১৯-২০২০ ও ২০২০- ২০২১ইং অর্থ বৎসরের আওতায় ৭১২টি পরিবারে ৩৫ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। রোববার সকাল ১১ টায় মৃর্তিঙ্গা চা বাগান দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে ও শামীম ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, জেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, দেউন্ডি টি কোম্পানীর জিএম এস. এ. হেলালী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব আহমেদ চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মৃর্তিঙ্গা চা বাগানের ডেপুটি ম্যানেজার প্রদীপ দেব বর্মন, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাতী, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক দিপক কান্তি রায়, ইউপি সদস্য ধনা বাউরী, মাইদুর রহমান কাবুল, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বেলাল আহমেদ তরফদার, ব্যবসায়ী রাধে শ্যাম পাল প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!