অনুসন্ধানী সাংবাদিকতায় শেরে-বাংলা ফজলুল হক এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক হাবিব সরোয়ার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

অনুসন্ধানী সাংবাদিকতায় শেরে-বাংলা ফজলুল হক এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক হাবিব সরোয়ার

  • সোমবার, ১ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

ষ্টাফ রিপোর্টার ::

উপমহদেশের আজাদী আন্দোলনের নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ “শেরে বাংলার কর্মময় জীবন”-শীর্ষক আলোচনা সভা,গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউর মিলনায়তনে শনিবার বিকেলে সংগঠনের প্রধান উপদেষ্টা ও শেরে-বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান।

Manual5 Ad Code

অনুষ্ঠান উদ্বোধন করেন পুলিশের সাবেক আইজি এ কে এম শহিদুল হক, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. কামালউদ্দিন আহম্মেদ, মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া।

স্বাগত বক্তব্য রাখবেন শেরে বাংলা গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আর কে রিপন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে অতিথিগণ এবং আয়োজক সংগঠনের পক্ষ্য হতে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ ইং সম্মাননা পত্র, ক্রেস্ট প্রদান ও উওরীয় পড়িয়ে দেয়া হয় দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদকে।

এছাড়াও নারী উদ্যোক্তা, যুব সংগঠক, শিক্ষা ও সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সারাদেশের ৪০ জনকে শেরে বাংলা একে ফজলুল হক সম্মাননা পদক প্রদান করা হয়।,#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!